মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সালমান রুশদির শারীরিক অবস্থার উন্নতি

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

যুক্তরাষ্ট্রে হামলায় আহত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। কথা বলতে পারছেন লেখক সালমান রুশদি।

স্থানীয় সময় রোববার (১৪ই আগস্ট) তাঁর কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় হামলার শিকার হন সালমান রুশদি। পরে পেনসিলভেনিয়ার একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে।

এদিকে, সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত হামলাকারী হাদি মাতারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নিউইয়র্কের চাতুকুয়া কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, শনিবার আদালতে তোলা হয় হামলায় অভিযুক্ত হাদি মাতারকে। এসময় তাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে তা প্রত্যাখ্যান করে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় এই সাহিত্যক তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়েই পেয়েছিলেন বুকার পুরস্কার। ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের জন্য অনেকের সমালোচনা মুখে পড়েন। বইটির জন্য রুশদি হত্যার হুমকিও পেয়েছিলেন। সেসময় তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল­াহ খোমেনি।


অন্যান্য সংবাদ