মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সোনিয়া গান্ধী আবারও করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী আবারও করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এই নিয়ে গত তিন মাসে দ্বিতীবার করোনা আক্রান্ত হলেন সোনিয়া।

কংগ্রেসের যোগাযোগ বিভাগের প্রধান এমপি জয়রাম রমেশ একটি টুইট বার্তায় এ তথ্য জানান।

টুইট বার্তায় জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সরকারি প্রটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।

প্রসঙ্গত, গত জুনে কোভিড আক্রান্ত হন সোনিয়া গান্ধী। কোভিডের জেরে ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। প্রায় ২০ দিন তাকে থাকতে হয়েছিল হাসপাতালে।


অন্যান্য সংবাদ