মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রী নিহত

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মহাদেবপুরের বলিহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দিনাজপুরের দিকে যাচ্ছিলেন।

নিহতরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী জিনিয়া আক্তার (২৬)। জিনিয়া গর্ভবতী ছিলেন।

নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শিমুল হোসেন ও তাঁর গর্ভবতী স্ত্রী জিনিয়া আক্তারকে সঙ্গে নিয়ে নিজেই প্রাইভেটকার চালিয়ে দিনাজপুরে যাচ্ছিলেন। দুপুরের দিকে মহাদেবপুরের বলিহারে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। পরে প্রাইভেটকারটি পাশের একটি খাদে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ওসি আজম আরও জানান, নিহত শিমুলের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


অন্যান্য সংবাদ