মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শেষ হলো তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

তাইওয়ানের চারপাশে প্রায় এক সপ্তাহের সামরিক মহড়া সমাপ্ত ঘোষণা করেছে চীন। বুধবার (১০ই আগস্ট) মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়। তাইওয়ানে মার্কিন রাজনীতিক ন্যান্সি পেলোসির সফরে ক্ষুব্ধ চীন প্রতিক্রিয়া হিসেবে ওই মহড়া শুরু করেছিল। খবর বিবিসি’র।

চীনের সামরিক বাহিনী বলেছে, সমুদ্র ও বিমান অভিযান সফল হয়েছে। তাইওয়ান প্রণালীতে টহল চালিয়ে যাওয়ার ঘোষণাও দিযেছে তারা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সা¤প্রতিক তাইওয়ান সফর বেইজিংকে ক্ষুব্ধ করে। চীন তাইওয়ানকে তার অংশ হিসেবে বিবেচনা করে। চীন বলে আসছে, মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপটিকে আবার যুক্ত করতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে।

এদিকে, চীনের মহড়াটিকে আক্রমণের অনুশীলন হিসাবে ব্যবহার করার অভিযোগ করেছে তাইওয়ান।

মার্কিন স্পিকার পেলোসি ১৯৯০ এর দশক থেকে এ পর্যন্ত তাইওয়ানে সফরকারী সর্বোচ্চ পদমর্যাদার মার্কিন কর্মকর্তা। সফর না করার জন্য চীনের হুঁশিয়ারিকে অস্বীকার করে তিনি তাইওয়ানে যান।

ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসাবে চীনের চার দিনের সামরিক মহড়ার সময় সাবমেরিন বিধ্বংসী আক্রমণ এবং সমুদ্র অভিযানের মহড়াও দেওয়া হয়।

সামরিক মহড়া শেষ হলেও চীনা সেনাবাহিনী এক বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে ‘নিয়মিত যুদ্ধ প্রস্তুতি টহল’ পরিচালনা করার ঘোষণা দিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারও ৩৬টি চীনা সামরিক বিমান এবং ১০টি জাহাজ প্রণালীর আশপাশে সক্রিয় ছিল।


অন্যান্য সংবাদ