মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মালিতে জিহাদি হামলায় ৪২ সৈন্য নিহত

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়।
কর্তৃপক্ষ বুধবার এ খবর জানায়।
মালিতে দশকব্যাপী চলা সহিংসতার মধ্যে সাহেল অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ এই সহিংসতা ঘটে রোববার তেসিত শহরে যেখানে তিনটি দেশের সীমান্ত রয়েছে। সোমবার সেনাবাহিনী ১৭ সৈন্য এবং চার বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা জানায়। একইসঙ্গে এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে(আইএসজিএস) দায়ি করে কর্তৃপক্ষ। জিহাদিরা এ সময়ে ড্রোন ও কামান ব্যবহার করে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে জিহাদিদের হামলায় মালির সেনাবাহিনীতে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়।
দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত শত সৈন্য প্রাণ হারায়।


অন্যান্য সংবাদ