শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১ হাজার ৩৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

রিপোর্টারের নাম : / ৬১ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

অবৈধভাবে অবস্থানের অভিযোগে ১ হাজার ৩৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত তাদেরকে আটক করে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মোট ১৯ হাজার ২৩৪ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় দেশটি।

বাংলাদেশ ছাড়াও মিয়ানমারের ২ হাজার ২০০ জন, ভিয়েতনামের ১ হাজার ৫০০ জন, থাইল্যান্ডের ১ হাজার দুইশ’র বেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৭ আগস্ট) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান। মালয়েশিয়ার বিভিন্ন বন্দীশিবিরে আটক আরও ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে খুব শিগগিরই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানান তিনি। ইতোমধ্যে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

খাইরুল যাইমি আরও জানান, কোনো বিদেশী নাগরিক যদি মালয়েশিয়ায় প্রবেশ করতে চায় তাহলে তাদের সঙ্গে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। অন্যথায় তাদের অভিবাসন নীতিমালা ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে আটক করা হবে।

এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো বিদেশি নাগরিক অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থান করে অভিবাসন নীতিমালা অনুযায়ী সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। নীতিমালার অনুচ্ছেদ ৩৯(বি) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


অন্যান্য সংবাদ