মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

গাজায় দ্বিতীয় দিনের ইসরায়েলি বিমান হামলায় ২৪ জন নিহত

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

শুক্রবার (০৫ আগস্ট) গাজায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়। দ্বিতীয় দিন শনিবার আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে এ বিমান হামলা চালানো হয়। এ হামলায় নিহত হয়েছে আরও ১৪ জন। দুই দিনের বিমান হামলায় এ পর্যন্ত ছয় ফিলিস্তিনি শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। খবর: আল-জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষজন ও স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য এর দায় অস্বীকার করে বলেছে, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও একজন নারী রয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিনি পরিবার।

ফিলিস্তিনের আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় ৬৫০টির বেশি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।


অন্যান্য সংবাদ