মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেল পুলিশ (ভিডিও)

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ দুই নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের ছাড়াও কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে তারা। এসময় প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে পার্টির সদরদপ্তরের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন রাস্তায় নেমে আসে কংগ্রেসের নেতাকর্মীরা।

প্রতিবাদের অংশ হিসেবে এদিন দলের অন্যান্য নেতাকর্মীর সঙ্গে প্রিয়াঙ্কাও কালো পোশাক পরেন। এদিন প্রতিবাদের এক পর্যায়ে তাকে ব্যারিকেড টপকাতেও দেখা যায়। এরপর রাস্তার ওপরই বসে পড়েন প্রিয়াঙ্কা। কিছুক্ষণ পর পুলিশ তাকে জোর করে নিয়ে যায়।

এর আগে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভের অনুমতি দেয়া থেকে বিরত থাকে পুলিশ। প্রিয়াঙ্কাকে আটকের আগে রাহুলকেও আটক করে পুলিশ।

কংগ্রেসের টুইট করা এক ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, সরকার মনে করে তারা আমাদের চুপ করে দিতে পারে। এটা মনে করে যে আমাদের এই পুলিশ বাহিনী দেখিয়ে চুপচাপ বাসে বসিয়ে দিতে পারে। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে।


অন্যান্য সংবাদ