শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আবারও পেছালো ঢাবি ও সাত কলেজে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ৯২ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ আবারও পেছানো হয়েছে। পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর (শুক্রবার), ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর (শনিবার), ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর (শনিবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর ‘শনিবার’ অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) এর তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ সমূহও পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সময় অনুযায়ী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর (শুক্রবার), কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর (শনিবার) এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

এছাড়া, পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা আগমী ২ অক্টোবর (শনিবার) বিকালে এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

নতুন সময় অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।


অন্যান্য সংবাদ