মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

লক্ষীপুরে বাস খাদে পড়ে একজন নিহত

রিপোর্টারের নাম : / ৬৭ জন দেখেছেন
আপডেট : August 3, 2022

লক্ষীপুরে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। আজ বুধবার ( তেসরা আগস্ট) সকালে সদর উপজেলার মান্দারীর মটবী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশাহ রামগতি পৌরসভার সুজন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে বাসের হেলপার ছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশে হিমাচল নামের একটি বাস রামগতি থেকে ছেড়ে আসে। কিছুদূর যাওয়ার পর সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি।

এ সময় রাস্তার পাশের নালায় পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


অন্যান্য সংবাদ