মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারতের পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ১০ তীর্থযাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

পশ্চিমবঙ্গে হিন্দু তীর্থ যাত্রীদের বহনকারী একটি ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৬ জন। রবিবার (৩১ জুলাই) রাতে কোচবিহারের ধরলা ব্রিজে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিউজিক সিস্টেমের জন্য লাগানো ডিজেল জেনারেটরে শর্ট সার্কিটের কারণে ভ্যানটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আর এতেই মারা যান ওই তীর্থযাত্রীরা।

যাত্রীরা সবাই স্টলকুচি পিএস এলাকার বাসিন্দা। আহতদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুলির জল্পেশের শিব মন্দিরে দিকে যাচ্ছিলেন। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদী সেতু অতিক্রম করার পরই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: এনডিটিভি


অন্যান্য সংবাদ