মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

১টা কিনলে ২টা ফ্রি, মদের দোকানে লম্বা লাইন

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

দিল্লি সরকার আজ থেকে আবগারি নীতি বাতিলের ঘোষণা করেন। এরপর থেকে দিল্লির মদের স্টকে থাকা মদের দোকানে একটা কিনলে একটা ফ্রি, বা একটা কিনলে দু’টি ফ্রি-র মতো অফার দেওয়া হয়।

এ কারণে মদের দোকানগুলির সামনে মদ্যপ্রেমীদের লম্বা লাইন দেখা যায়। গতকাল রোববার (৩১ জুলাই) যে সরকারি ছুটির দিন ছিল তা দেখে বোঝার উপায় ছিল না। ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে পছন্দসই মদ কিনেন মদ্যপ্রেমীরা।

রোববার ঘুম ভাঙতেই তারা হাজির হয়ে যায় কাছের মদের দোকানে। লাইন দিয়ে কিনেন পছন্দসই মদ। কেউ কেউ আবার গোটা বাক্স তুলে নিয়ে যান। সকলের মনেই ভয়, কাল থেকে যদি আর মদ না পাওয়া যায়!

মদ বিক্রির নীতি নিয়ে তদন্ত শুরু হতেই, উল্টোপথে হেঁটেছে ভারতের দিল্লি রাজ্যের ক্ষমতাসীন অরবিন্দ কেজরিওয়ালের সরকার। রাতারাতি নির্দেশ দেওয়া হয় যে, ১ আগস্ট থেকে ফের পুড়নো মদ বিক্রির নীতিই কার্যকর হবে। যেসব বেসরকারি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে।

সরকারের এই ঘোষণার পর থেকেই বিগত কয়েকদিন ধরেই দিল্লিতে ব্যাপক হারে বিক্রি বেড়েছে মদের। তবে রোববার ভিড় ছিল চোখে পড়ার মতো। লকডাউন ওঠার পর ঠিক যেরকম কয়েক কিলোমিটার লম্বা লাইন পড়েছিল, একইভাবে গতকালও দিল্লির একাধিক প্রান্তে সেই একই চিত্র ধরা পড়ে।


অন্যান্য সংবাদ