মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : July 30, 2022

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে আজ ভোর ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ-১৪-২৩৬৪) এর চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান । ।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


অন্যান্য সংবাদ