মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন পারভেজ এলাহী

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইমরান খান দল পিটিআই’র প্রার্থী পারভেজ এলাহী। আজ বুধবার (২৭শে জুলাই) ভোরে রাজধানী ইসলামাবাদে তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভী।

দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শপথ গ্রহণের জন্য এলাহীকে নিয়ে আসতে বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট আলভি। এর আগে মঙ্গলবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট তাকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এর ফলে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ তার পদ হারান।

উপনির্বাচনে জয়ের পর পাঞ্জাবের পার্লামেন্টে বেশির ভাগ আইনপ্রণেতা মুখ্যমন্ত্রী পদে পিটিআই সমর্থিত প্রার্থীকে ভোট দিলেও ডেপুটি স্পিকারের বিতর্কিত এক সিদ্ধান্তে ফল উল্টে যায়। মুখ্যমন্ত্রী হন হামজা শাহবাজ। এরফলে সিদ্ধান্ত বাতিলে উচ্চ আদালতে আবেদন করে ইমরান খানের দল পিটিআই।


অন্যান্য সংবাদ