শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় ৪ বাস যাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছে। রোববার (২৪শে জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া ক্রসিং পার হচ্ছিল গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাস। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। আহত হয় ১৫ জন। তাদের মধ্যে দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে মারা যায় আরও একজন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনকে আনা হয়েছে।


অন্যান্য সংবাদ