মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কুমিল্লায় প্রাইভেটকার পুকুরে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার পুকুরে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪শে জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সকাল ৮টার দিকে কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ওই প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী এবং শ্যালিকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ