মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সৌদি আরবে ১১ হাজার বিদেশী নাগরিক গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৫৮ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

এক সপ্তাহে ১১ হাজার বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

একটি সরকারি প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ১৪ থেকে ২০শে জুলাই পর্যন্ত সৌদির আবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ছয় হাজার ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার জন্য দুই হাজার ৮৫২ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজার ৫২১ জনকে গ্রেফতার করেছে সৌদি সরকার।

সরকারি ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩০ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং ১০ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ বিদেশী নাগরিকদের পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদি আরবে অবৈধ প্রবেশে যারা সহায়তা করছে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল (২৬০,০০০ ডলার) পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।


অন্যান্য সংবাদ