মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন চুক্তি বিশ্বকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবে : এরদোগান

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

বিশ্বজুড়ে টালমাটাল খাদ্য শস্যের বাজারে নতুন আশার আলো দেখাচ্ছে রাশিয়া-ইউক্রেন চুক্তি। কৃষ্ণসাগর দিয়ে গম রপ্তানি নির্বিঘ্ন করতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গতকাল একটি চুক্তি হয়েছে দেশ দুটির মধ্যে।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরবাকভ। তবে ইউক্রেনের দাবি, মস্কোর সাথে নয়, তারা চুক্তি করেছে জাতিসংঘের সাথে।

চুক্তির অন্যতম শর্ত হলো কৃষ্ণসাগরে অবস্থানরত জাহাজগুলোকে কেবল তুরস্ক সীমান্তেই তল্লাশি করা যাবে। এই চুক্তি বিশ্বের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে পড়া থেকে বাঁচাবে বলে আশা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের।

অন্যদিকে, দীর্ঘ দুই মাসের চেষ্টার পর দুই দেশকে চুক্তিতে রাজি করাতে পারায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।

চুক্তি সই নিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন, চুক্তিটি ইউক্রেন থেকে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্য রপ্তানির পথ খুলে দেবে এবং দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা উন্নয়নশীল দেশগুলো এ থেকে উপকৃত হবে। চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, চুক্তি অনুযায়ী শনিবার (২৩ জুলাই) থেকেই জাহাজ চলাচল শুরু হবে।


অন্যান্য সংবাদ