শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় এক মাসে ২৮২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

পাকিস্তানের লাহোরে টানা সাত ঘণ্টার বৃষ্টিতে ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে। শনিবার (২৩শে জুলাই) পাকিস্তানের পত্রিকা ডন জানায়, বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিন লাহোরে ভারি বৃষ্টির সাথে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির পানিতে শহরের নিম্নাঞ্চলের প্রায় ৫ হাজার বাড়িঘর তলিয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট। বিঘিœত হয়েছে গাড়ি চলাচল। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরের প্রাায় অর্ধেক এলাকা।

এদিকে, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর হিসাবে, গত এক মাসে দেশটি বিভিন্নস্থানে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮২ জনের প্রাণহানি হয়েছে। যাদের মধ্যে ১৬০ জনই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১১ জন।

বৃষ্টি ও বন্যায় সবচেয়ে বেশি মারা গেছে পাঞ্জাবে, যার সংখ্যা ৫৭ জন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ায় ৫৬ ও দেশটির অন্যান্য অংশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।


অন্যান্য সংবাদ