মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হঠাৎ ঊর্ধ্বমুখী বিশ্ব পুঁজিবাজার

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

বিশ্ব পুঁজিবাজারে হঠাৎ চাঙাভাব দেখা গেছে। শুক্রবার (২২ জুলাই) আন্তর্জাতিক শেয়ারবাজার ঊর্ধ্বমুখী রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোজোনের দুর্বল ব্যবসায়িক কার্যকলাপ তথ্য ইউরোতে আঘাত হেনেছে। পাশাপাশি ওই অঞ্চলের ঋণের পরিমাণ বেড়েছে। তা সত্ত্বেও পুঁজিবাজারে উলম্ফন দেখা গেছে।

দিনের শুরুতে এমএসসিআই বিশ্ব সূচক, ইক্যুয়িটি মার্কেটের বিস্তৃত পরিমাপক শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ইউরো স্টোকস ৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।

এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিকের বিস্তৃত সূচক জাপানের বাইরে বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। গত দুই মাসের মধ্যে সপ্তাহে যা সর্বোচ্চ।

বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, ইউরোপের মতো এশিয়ার শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। আবুধাবি সূচক বেড়েছে। ভারতের এসএসই নিফটি ৫০ সূচক শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক উঠেছে শূন্য দশমিক ৪০ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক শূন্য দশমিক ১৭ শতাংশ ঊর্ধ্বাভাব দেখা গেছে।

তবে আমেরিকার শেয়ারবাজারেও নিম্নগতি দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সূচক পড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আর নাসডাক ফিউচার্স সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হায়েফেলে জানান, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক ছিলেন তিনি।


অন্যান্য সংবাদ