মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

সৌদির সঙ্গে ১৮ চুক্তি করলেন বাইডেন

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

সৌদি আরবের সঙ্গে ১৮টি চুক্তি ও স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি, যোগাযোগ, মহাকাশ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে চুক্তিগুলো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান সৌদি সফরে এগুলো সম্পন্ন হয়। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আল-আখবারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএস মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং-রেথিয়নের সঙ্গে চুক্তি করেছে সৌদি। মার্কিন স্বাস্থ্যসেবা কোম্পানি মেডট্রোনিক, ডিজিটাল ডায়াগনোস্টিক, আইকিউভিআইএর সঙ্গে স্মারক সই করেছে তারা।

সৌদি বার্তা সংস্থার কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে ৫জি ও ৬জি প্রযুক্তি, ক্লিন এনার্জি প্রকল্প, বেসামরিক পারমাণবিক শক্তি ও ইউরেনিয়াম চুক্তি হয়েছে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রথম কোনো রাষ্ট্রীয় সফরে রয়েছেন বাইডেন। এতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্ব এবং সৌদির প্রতিরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।


অন্যান্য সংবাদ