মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি ও ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) রাতে রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন দেয়া হয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছেন। এরপর সেখানে আগুন দিয়েছেন। এ ছাড়া ওই বাসভবনে থাকা যানবাহন ভাঙচুর করা হয়েছে। যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেগুলো রনিল বিক্রমাসিংহের।

যদিও এই হামলার আগেই রনিল বিক্রমাসিংহে ঘোষণা দিয়েছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করতে রাজি।

শ্রীলঙ্কায় রিজার্ভ সংকট দেখা দেয়ার পর থেকে দেশটিতে জ্বালানি-সংকট দেখা দিয়েছে। এ ছাড়া আমদানিনির্ভর ওষুধসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয়। এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেন। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু বিক্ষোভকারীরা সরকারব্যবস্থায় পরিবর্তন চাইছেন।


অন্যান্য সংবাদ