মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

কাশ্মীরে হিন্দুদের তীর্থযাত্রায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : July 8, 2022
কাশ্মীরে হিন্দুদের তীর্থযাত্রায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৪০
কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

জম্মু ও কাশ্মীরের অমরনাথের পবিত্র গুহা মন্দিরের কাছে প্রবল বৃষ্টিপাতে ১০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই প্রবল বৃষ্টিপাত হয়। এ ঘটনায় যাত্রার রুটে কমিউনিটি রান্নাঘর এবং তাঁবুরও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি-র মুখপাত্র বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বৃষ্টি এখনও অব্যাহত আছে। বিপদের মাত্রা দেখে, এলাকা প্লাবিত হওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং অস্থায়ী ব্যবস্থা করা হলে আগামীকাল আবার যাত্রা শুরু করা যেতে পারে।

আইটিবিপি’র একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গুহার উপরিভাগে প্রবল বৃষ্টির পরে উপরে এবং পাশ থেকে পানি এসেছিল। আহতদের চিকিৎসার জন্য আকাশপথে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং অন্যান্য সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, করোনার কারণে দুই বছর বিরতির পর গত ৩০ জুন অমরনাথের এই তীর্থযাত্রা শুরু হয়। এ পর্যন্ত ৭২ হাজারের বেশি হিন্দু তীর্থযাত্রী ওই গুহা মন্দিরে প্রার্থনা করেছেন।


অন্যান্য সংবাদ