মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

দিনাজপুরে তেলবাহী লরির চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে। এসময় আহত হয়েছেন আরো দুই জন। আজ (বুধবার) ভোরে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটলো। দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১৫)। আহত হয়েছেন বিউটি আক্তারের স্বামী মো. হোসাইন (৪৫) ও তাদের শিশু পুত্র নাসরল্লাহ(২)।

হতাহতদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার পাঁচটিকুড়ি গ্রামে। মো. হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে একই মোটরাসাইকেলে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। ভোর পৌঁনে ৫ টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মো. হোসাইনের স্ত্রী বিউটি আক্তার ও মেয়ে ফাহিমা আক্তার। আহত মোঃ হোসাইন ও তার শিশুপুত্র।


অন্যান্য সংবাদ