রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের  প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 12, 2023

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের  প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে সংসদের উচ্চকক্ষ সিনেটের আনোয়ারুল হক কাকারকে। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)-এর আইনপ্রণেতা। এক বিবৃতিতে শনিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ দ্বিতীয় দফা আলোচনায় বসেন। এরপর এ সিদ্ধান্তের কথা জানান তারা।

বৈঠকের পর সাংবাদিকদের উপস্থিতিতে রিয়াজ বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন পাকিস্তানের ছোট একটি প্রদেশ থেকে।

দেশটির প্রেসিডেন্ট আলভি জানিয়েছেন, সংবিধানের ২২৪ অনুচ্ছেদ (১এ) অনুযায়ী, প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর চূড়ান্ত নিয়োগ দেবেন প্রেসিডেন্ট।

সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে হয়। গত ৯ আগস্ট জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয়।

আনোয়ারুল হক কাকারকে ২০১৮ সালে দেশটির সিনেটে নির্বাচিত হন। পাকিস্তানের রাজনীতিতেও যথেষ্ট সক্রিয়। সিনেটে নির্বাচিত হওয়ার আগে সরকারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর জিও নিউজকে বলেছেন, তাকে পাকিস্তনের একজন বুদ্ধিজীবী হিসেবে বলা হয়ে থাকে।


অন্যান্য সংবাদ