মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

৬ শিক্ষার্থী নিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

শেরপুরের নকলায় ৫৩ নং হুজুরীকান্দা পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র ৬ জন। তাদের পাঠদান করান তিনজন শিক্ষক। তবে হাজিরা হাতায় শিক্ষার্থীদের উপস্থিতি গোটা বিশেক। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চম শ্রেণিতে ৩জন, চতুর্থ শ্রেণিতে ২জন আর তৃতীয় শ্রেণিতে একজন শিক্ষার্থী নিয়ে চলছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছয় শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন তিনজন শিক্ষক। তাদের কাজে সহযোগিতা করেন আবার একজন দপ্তরি। শেরপুরের নকলা উপজেলার ৫৩ নম্বর হুজুরীকান্দা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ছয় শিক্ষার্থী থাকলেও দৈনিক হাজিরা খাতায় তাদের উপস্থিতি দেখানো হয় বেশি।

শিক্ষার মান ভালো করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

শিক্ষার্থী স্বল্পতার বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।


অন্যান্য সংবাদ