সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

২ ঘণ্টা পর চকবাজারে কারখানার আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের পলিথিন কারখানার অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টা ২০-এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে। তারা বলছেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।


অন্যান্য সংবাদ