শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৩৪ আরোহীর ফেরিতে আগুন, পুড়ে মারা গেলেন সাতজন

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : May 23, 2022
১৩৪ আরোহীর ফেরিতে আগুন, অঙ্গার হলেন সাতজন

ফিলিপাইনে উচ্চ-গতির একটি ফেরিতে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। ওই ফেরিতে ১৩৪ জন আরোহী ছিল বলে জানা গেছে। খালিজ টাইমসের।

রাজধানী ম্যানিলার প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কুইজন প্রদেশের রিয়াল বন্দরে পৌঁছানোর ঠিক আগে জাহাজটিতে আগুন ধরে যায়। ফেরিটি সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় পোলিলিও দ্বীপ থেকে ছেড়েছিল। তবে সকাল সাড়ে ৬টার দিকে সাহায্য চেয়ে বার্তা পাঠায় ফেরিটি।

কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ নারী এবং দুই পুরুষ মারা গেছেন। ১২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৩ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে।

তাদের শেয়ার করা ছবিতে দেখা গেছে, লাইফ জ্যাকেট পরিহিত লোকজন উদ্ধারের অপেক্ষায় সমুদ্রে ভাসছে। তাদের মধ্যে কিছু ব্যক্তিকে একটি পণ্যবাহী জাহাজের মাধ্যমে নিরাপদে নিয়ে যাওয়া হয়। দোতলা ওই ফেরিতে ভারি আগুন ও কালো ধোঁয়া দেখা যায়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ৭ হাজার ৬০০টিরও বেশি দ্বীপপুঞ্জের দেশ ফিলিপাইনে সামুদ্রিক সুরক্ষা ব্যবস্থা খুব একটা ভালো নয়। সেখানকার জলযানগুলো প্রায় ক্ষেত্রেই অতিরিক্ত যাত্রীবোঝাই থাকে এবং অনেকগুলো বেশ পুরোনো।


অন্যান্য সংবাদ