রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদত্যাগ করছেন

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 7, 2022

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগাযোগ পরিচালক পদত্যাগ করতে যাচ্ছেন। হোয়াইট হাউস থেকে বুধবার এ কথা বলা হয়েছে।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যে ক’জন শীর্ষস্থানীয় কর্মকর্তা পদ ছেড়েছেন তিনি তার সর্বশেষ।

প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, কেট বেডিংফিল্ড চলতি মাসের শেষের দিকে পদত্যাগ করছেন। কারণ হিসেবে তিনি স্বামী ও সন্তানকে আরো সময় দেয়ার কথা বলেছেন।

কেট নির্বাচনী প্রচারণায় অংশ নেয়াসহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন।

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, তিনি প্রেসিডেন্টের দ্বিতীয় দফায় ভাইস প্রেসিডেন্টের কাল থেকে শুরু করে প্রচারণা এবং শেষে হোয়াইট হাউসে বিশাল দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বেডিংফিল্ডের আগে বাইডেনের র‌্যাপিড রেসপন্স ডিরেক্টর মাইক গুইন এবং প্রেস সেক্রেটারি জেন পাসাকি পদত্যাগ করেন।
এছাড়া যোগাযোগ দপ্তরের কিছু জুনিয়র সহযোগিও সম্প্রতি পদত্যাগ করেছেন।


অন্যান্য সংবাদ