সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হেলিকপ্টারভর্তি টাকা নিয়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক / ৮৪ জন দেখেছেন
আপডেট : August 16, 2021

কাবুলে তালেবান বাহিনী প্রবেশের মুখে দেশত্যাগ করা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালানোর সময় হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ সাথে নিয়ে গেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিদায়ের পূর্বে যদিও আশরাফ গনি বলেছিলেন, আফগানিস্তানের জনগণকে রক্তপাত থেকে বাঁচাতেই দেশত্যাগ করছেন তিনি, তবে দেশটির রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো আরআইএকে জানিয়েছেন, তার চলে যাওয়ার ধরনকে একমাত্র পালানোর সঙ্গেই তুলনা করা চলে।

ইশেঙ্কো বলেন, ‘তিনি (আশরাফ গনি) যেভাবে গিয়েছেন, তাকে একমাত্রা পালানোর সঙ্গেই তুলনা করা চলে। প্রেসিডেন্ট প্যালেস থেকে বিদায় নেওয়ার সময় চার গাড়িভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন তিনি।’

‘বিমানবন্দরে পৌঁছানোর পর অর্থভর্তি সেই ব্যাগগুলো একটি হেলিকপ্টারে বোঝাই করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে সবগুলোর স্থান সংকুলান না হওয়ায় কয়েকটি ব্যাগ রানওয়েতে ফেলে গিয়েছেন তিনি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ বিষয়ে মস্কোভিত্তিক বেতারমাধ্যম ইকো মস্কভিকে বলেন, ‘তিনি কী পরিমাণ অর্থ নিয়ে গেছেন সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।’

‘তবে ‍আমি আশা করছি, রাষ্ট্রীয় বাজেটের সব অর্থ নিয়ে তিনি পালাননি। কিছু অর্থ যদি বেঁচে যায়, তাহলে সেটি হবে বর্তমান বাজেটের ভিত্তি।’

রোববার সন্ধ্যায় সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছাড়েন গনি। তিনি দেশটির রাজধানী দুশানবেতে পৌঁছালেও তাকে সে দেশে বসবাসের অনুমতি দেয়নি তাজিক সরকার।

তারপর সেই রাতেই দুশানবে থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী আম্মানে পৌঁছান তিনি। এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি ও তার সঙ্গীরা। তবে ওমান সরকার তাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দিয়েছে কি না তা এখনো পরিষ্কার নয়।


অন্যান্য সংবাদ