মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হুমকির মুখে রাইসি, তেহরান ছাড়লেই যেতে পারে প্রাণ

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যার পরিকল্পনা করছে বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

তেহরানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য রাইসির পর অন্যান্য সিনিয়র রাজনৈতিক কর্মকর্তাদেরও হত্যা করা হবে বলে জানিয়েছে আইআরজিসি।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর মঙ্গলবার এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেনামী এক ইরানি গোয়েন্দা সূত্রের বরাতে আইআরজিসি এই দাবি করেছে।

আইআরজিসি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের রাজধানী তেহরানের বাইরে রাইসিকে হত্যার লক্ষ্যে তৎপরতা শুরু করেছে।

এই হত্যাকাণ্ড ঘটিয়ে ইরানে রাজনৈতিক অস্থিতিশীল করে জাতীয় অর্থনীতিকে ধ্বংস করে ইরানকে ব্যাপক বিক্ষোভের দিকে ধাবিত করার পরিকল্পনা করছে মোসাদ এজেন্টরা।

ওই গোয়েন্দা সূত্র ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়কে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে তেহরানের বাইরে রাইসি’র বেশ কয়েকটি পরিকল্পিত সফর বাতিল করার পরামর্শ দিয়েছে।

এমনকি পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আপাতত রাজধানীর বাইরে সকল প্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ না করারও অনুরোধ করেছে সূত্রটি।

২০১৫ সালে হওয়া পরমাণু সংক্রান্ত চুক্তি নিয়ে ইরান ও অন্যান্য দেশগুলোর মধ্যে চলমান আলোচনা নিয়ে বিভিন্ন সময়ই হুমকি-ধমকি দিয়ে আসছে ইসরায়েল।

দখলদার দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও ইরানকে নিয়ে নানা সময় উস্কানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছেন। পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেলে তেল আবিব তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

বিরাজমান এমন উত্তেজনাময় পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্টসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের হত্যায় মোসাদের পরিকল্পনার কথা সামনে এলো।


অন্যান্য সংবাদ