মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হাসপাতালে বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক / ৬৮ জন দেখেছেন
আপডেট : October 15, 2021

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টের মুখপাত্র। খবর বিবিসির।

ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হন বিল ক্লিনটন। ৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সুস্থ ও প্রাণবন্ত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা।

যদিও বিষয়টি স্পষ্ট নয় কী চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন, তবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নেওয়া চলছিল। নিয়মিত মনিটরিংয়ের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। দুইদিনের চিকিৎসাসেবার পর এখন তিনি ভালোবোধ করছেন।

ইউসি ইরভিন মেডিকেল সেন্টার, সাবেক এই প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিউইয়র্ক মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা জানিয়েছে, শিগগিরই হাসপাতাল থেকে ছাড় পাবেন তিনি।

 

 


অন্যান্য সংবাদ