রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : July 18, 2022
Hobigonj--Accident

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহজি বাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

সোমবার (১৮ জুলাই) বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। হাসপাতাল নেয়ার পর মারা যায় আরও তিন জন। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

ওসি সালেহ আহমেদ আরও জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপুর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাড়ি দুটির চালক নিয়ন্ত্রন ঠিক রাখতে না পারায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।


অন্যান্য সংবাদ