মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

হংকংয়ের ‘এক দেশ, দুই নীতি’ বহাল থাকবে : চীনা প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের ‘এক দেশ, দুই নীতি’ শাসনের সূত্র পরিবর্তনের কোনো কারণ নেই বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হংকংয়ের নতুন নেতা জন লি আজ শুক্রবার শপথগ্রহণের পর শি জিনপিং এ কথা বলেন। খবর রয়টার্সের।

যুক্তরাজ্য ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে চীনা শাসনে ফিরিয়ে দেয়। বেইজিং কমপক্ষে ২০৪৭ সাল পর্যন্ত বিস্তৃত স্বায়ত্তশাসন, নিরবচ্ছিন্ন ব্যক্তি অধিকার এবং বিচারিক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে হংকংকে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা দেয়।

ব্রিটিশ উপনিবেশ থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শি জিনপিং অঞ্চলটিতে সফরে যান।

এ সফরের মধ্য দিয়ে শি জিনপিং গত আড়াই বছরের মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাইরে গেলেন। করোনা মহামারির কারণে এ সময়টুকু তিনি চীন থেকে কোথাও যাননি।

২০১৯ সালে হংকংয়ে টানা কয়েক মাস বিক্ষোভ করেছিলেন সেখানকার গণতন্ত্রপন্থিরা। বিক্ষোভ ঠেকাতে ওই সময় ব্যাপক ধরপাকড় ও দমন-পীড়ন চালায় বেইজিং। এরপর চীনা প্রেসিডেন্টের প্রথম সফরে হংকংয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রদর্শনীর সুযোগ পেয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।

অবশ্য পর্যবেক্ষকেরা বলছেন—২০১৯ সালের বিক্ষোভের পর বেইজিংয়ের করা কঠোর জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ের জন্য প্রতিশ্রুত স্বাধীনতার চরম লঙ্ঘন।

শি জিনপিং বলেছেন, নিরাপত্তা আইনটি হংকংয়ের বাসিন্দাদের ‘গণতান্ত্রিক অধিকারের’ জন্য উপকারী এবং ‘এক দেশ, দুই নীতি’ ফর্মুলা বহাল থাকবে।

‘এ ধরনের ভালো পদ্ধতির জন্য, এটি পরিবর্তন করার কোনো কারণ নেই। এটি দীর্ঘমেয়াদে বজায় রাখতে হবে,’ যোগ করেন চীনা প্রেসিডেন্ট।


অন্যান্য সংবাদ