মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

স্লোভিয়ানস্ক শহরে রকেট হামলা, নিহত ৬

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 4, 2022
Ukrainian servicemen ride on a fighting vehicle outside Kyiv, Ukraine, Saturday, April 2, 2022. As Russian forces pull back from Ukraine's capital region, retreating troops are creating a "catastrophic" situation for civilians by leaving mines around homes, abandoned equipment and "even the bodies of those killed," President Volodymyr Zelenskyy warned Saturday. (AP Photo/Vadim Ghirda)

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে একাধিক রকেট হামলায় চালিয়েছে রাশিয়া। এ হামলায় শহরটিতে ছয়জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও জানান, দেশটির লুহানস্ক অঞ্চলের লাইসিচানস্ক শহর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। তবে শহরের উপকণ্ঠে এখনও লড়াই অব্যাহত রয়েছে।

এদিকে, লুহানস্ক অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনকে আরও ১৪টি সাঁজোয়াকর্মী বাহক এবং ২০টি বুশমাস্টার যান পাঠাবে অস্ট্রেলিয়া। কিয়েভ সফরকালে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

এছাড়া, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ জানান, ইউক্রেনকে সাহায্য করা হবে, তবে ন্যাটো সদস্যদের মতো নয়। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে জার্মানির মিত্রদের সাথে আলোচনাকালে একথা বলেন তিনি।


অন্যান্য সংবাদ