মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেন

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 3, 2022

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসে সৌদি আরব সফর করবেন। এক সময় সৌদি আরবকে অপছন্দের একটি রাষ্ট্র হিসেবে অভিহিত করা এ নেতার জন্য এটি একেবারে বিপরীতমুখী অবস্থান। বৃহস্পতিবার একথা জানানো হয়। খবর এএফপি’র।

সৌদি আরব বাইডেনের দুই অগ্রাধিকার তেল উৎপাদন বৃদ্ধির এবং যুদ্ধ-বিদ্ধস্ত ইয়েমেনে শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সহায়তা করার বিষয়ে সম্মত হওয়ার কয়েকঘণ্টা পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, বাইডেন এ অঞ্চল সফরকালে সৌদি আরব যাত্রা বিরতি করবেন। অনেক দিন ধরেই তার সৌদি আরব সফরে যাওয়ার গুজব শোনা যাচ্ছে।

সিএনএন জানায়, বাইডেন সৌদি আরবের কার্যত: নেতা ৩৬ বছর বয়সী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠক করবেন। ২০১৮ সালে দেশটির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে অভিযুক্ত করে।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিয়ান-পিরি সফরের ঘোষণা না দিয়ে তিনি কেবলমাত্র বলেন, ‘প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাতের সুযোগের অপেক্ষায় রয়েছেন।’


অন্যান্য সংবাদ