মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

সোমালিয়ায় বিমান বিধ্বস্ত, সৌভাগ্যক্রমে বাঁচলেন সব আরোহী

রিপোর্টারের নাম : / ১২ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

সোমালিয়ার রাজধানীতে অবস্থিত বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা ৩৬ জন আরোহীর সবাই বেঁচে গেছেন। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ের পাশে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফলে এটি দিয়ে কালো ধোয়া উড়ছে। খবর বিবিসি

বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা যখন এটির আগুন নেভানোর কাজ করছিল তখন দেখা যায় এটির একটি অংশ উল্টো হয়ে পড়ে রয়েছে।

জুবা এয়ারওয়েজের এই বিমানটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে। সোমালিয়ার রাজধানী থেকে বাইডো শহরে এটি যাত্রী পরিবহন করে থাকে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের পর ক্রু ও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

জুবা এয়াওয়েজের এক বিবৃতিতে জানানো হয়েছে, কী কারণে বিমানটি বিধ্বস্তের শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


অন্যান্য সংবাদ