মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

সেভেরোদোনেৎস্ক শহর দখলে নিতে ব্যাপক হামলা

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

ইউক্রেনের ডানবাস এলাকার পূর্বাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত দুই শহরে আবারও আক্রমণ শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (২৫শে মে) ভোরের আগে এই হামলা শুরু করেছে তারা।

ফলে ওই অঞ্চলে আটকে থাকা বেসামরিক নাগরিকদের পালানোর জন্য শেষ প্রধান পথটি বন্ধ হয়ে গেছে। এর আগে ওই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে কিয়েভ বা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে ব্যর্থ হওয়ার পর, মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ নিয়ে গঠিত ডানবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া সিভারস্কি দোনেৎস্ক নদীর পূর্ব তীরে অবস্থিত সেভেরোদোনেৎস্ক শহর এবং পশ্চিম তীরের লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার আশায় তিন দিক থেকে আক্রমণ করেছে। এ লক্ষ্যে তারা (রাশিয়া) ওই এলাকায় কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। শহর দুটি দখলে নিতে পারলে পুরো লুহানস্ক অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে মঙ্গলবার (২৪শে মে) গভীর রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনীর অবশিষ্ট সব শক্তি এখন এই অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। ’

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাশিয়ানরা বুধবার ভোরে সেভেরোদোনেৎস্ক শহরে অবিরাম মর্টার হামলা চালাচ্ছে।

লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কে রুশ মর্টার হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন। বেশিরভাগ বোমা আশ্রয়কেন্দ্রের কাছে পড়েছে। মূল সড়কে এখনো গোলাবর্ষণ হচ্ছে, তবে মানবিক সাহায্য এখনো প্রবেশ করছে।


অন্যান্য সংবাদ