মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 16, 2022

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেপ্টেম্বরে দেশে ফিরতে পারেন।

সোমবার (১৫ই আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ এন এর জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ।

জাভেদ লতিফ বলেন, ‘আমাদের নেতা নওয়াজ শরীফ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি।’

আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি ও অন্যান্য আর্থিক অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের ২০১৮ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে জরিমানা করা হয় ১ দশমিক ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি।

২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান নওয়াজ শরীফ। সেই থেকে সেই দেশেই আছেন তিনি।

তবে চলতি বছরের এপ্রিলে ক্ষমতায় আসেন নওয়াজের ভাই শেহবাজ শরিফ। তাতেই নওয়াজের পাকিস্তানে আসার পথ সুগম হয়।


অন্যান্য সংবাদ