শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১১ নবজাতকের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় বুধবার (২৫ মে) মধ্যরাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

টুইটে তিনি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকান্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।

শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়।


অন্যান্য সংবাদ