মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিরিয়ায় মুহুর্মুহু বিমান হামলা চালাল ইসরায়েল, ৩ সেনা নিহত

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

সিরিয়ায় মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত তিন জন সিরীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সানা জানিয়েছে, রোববার রাত ৮টা ৫০ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে। এসময় রাজধানী দামেস্কের কাছে শহরতলীর ‘কিছু পয়েন্ট’ এবং উপকূলীয় প্রদেশ তারতুসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরীয় সেনাবাহিনীর কিছু সূত্রের বরাত দিয়ে সানা জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘আগ্রাসন’ রুখে দিয়েছে এবং কিছু মিসাইল ভূপাতিত করেছে।

খবরে বলা হয়, এই আগ্রাসনে তিন সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে আরও তিন জন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়। আর তারতুসে হামলা চালানো হয় ভূমধ্যসাগর থেকে।

সামরিক সূত্রটি সানাকে জানিয়েছে, ইসরায়েলি মামলায় হতাহত ছাড়াও কিছু ‘বস্তুগত ক্ষতি হয়েছে’। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।


অন্যান্য সংবাদ