মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিরিয়ায় ব্যাপক গোলাবর্ষণে শিশুসহ নিহত ১৩

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 19, 2022

তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তর সীমান্তে সহিংসতার দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, তুর্কি বাহিনী এবং তাদের সিরিয়ান প্রক্সিদের বিরুদ্ধে সরকার সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর (এসডিএফ) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এমন হামলার ঘটনা ঘটল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুর্কি-নিয়ন্ত্রিত সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সীমান্ত শহর আল-বাবে সিরিয়ার সরকার কর্তৃক কামানের গোলাগুলিতে শুক্রবার সকালে নয়জন বেসামরিক লোক নিহত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক অবজারভেটরি বলেছে, নিহতদের মধ্যে শিশুও ছিল এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। কুর্দি-অধ্যুষিত এসডিএফ’র একজন মুখপাত্র কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

এদিকে উত্তর-পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন জানিয়েছে, রাতে তুর্কি হামলা হাসাকেহ শহরের কাছে একটি অঞ্চলে মেয়েদের পুনর্বাসন কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে। অবজারভেটরি জানিয়েছে, কেন্দ্রে ভর্তি হওয়া চার শিশু নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।


অন্যান্য সংবাদ