মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

সিরিয়া যুদ্ধে ৩ লক্ষাধিক মানুষ নিহত- জাতিসংঘ

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

সিরিয়া যুদ্ধের প্রথম ১০ বছরে ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই সময়ে সিরীয় ক্যাম্পে নির্যাতনে শতাধিক বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সিরিয়া যুদ্ধ বিষয়ক নতুন প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় সিরীয় যুদ্ধবিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, বেসামরিক হতাহতে তথ্যের কঠোর মূল্যায়ন ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা হয়েছে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেলে ব্যাশেলেট বলেন, ‘সর্বসাম্প্রতিক বিশ্লেষণ থেকে সিরিয়া যুদ্ধের ব্যাপ্তি ও ভয়াবহতা স্পষ্টতই উপলব্ধি করা যায়’।

তিনি আরও বলেন, ‘২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে ৩ লাখ ৬ হাজার ৮৮৭ বেসামরিক নাগরিক হত্যার প্রভাব তাদের প্রত্যেক পরিবার এবং সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে’।

যুদ্ধের প্রভাবে খাবার, পানি কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের পরোক্ষ মৃত্যু হয়েছে তাদেরকে এ হিসাবে ধরা হয়নি। এই পরিসংখ্যানে নিহত সেনা ও পুলিশ সদস্যেরও অন্তর্ভুক্ত করা হয়নি। যাদের নিহতের সংখ্যা হবে কয়েক হাজার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগতি না করেই যাদের কবর দেওয়া হয়েছে তাদেরকেও এই তালিকায় রাখা হয়নি।


অন্যান্য সংবাদ