মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ২০ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম

সারা বাংলাদেশে সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ শুরুর পূর্বে তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, কারওয়ান বাজার দিয়ে গণসংযোগ শুরু করেছি, এর একটি বিশেষ কারণ আছে। কারণ, এই কারওয়ান বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচাবাজারের একটি কেন্দ্র। এখানে আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখলদারিত্বের কথা শুনে আসছি। কয়েক মাস আগেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে চারটি বিষয় সবার নজরে এসেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ। দেশের সন্ত্রাস ও মাদককারবারীদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষের ওপরে এবং বিরোধীদলের ওপর কিন্তু দমনপীড়ন চলছে। এই সবকিছুর বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর আমাদের গণবিক্ষোভ কর্মসূচি।

তিনি আরও বলেন, সাংবাদিক ও বিরোধীদলের ওপর দমনপীড়ন চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই।


অন্যান্য সংবাদ