মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিডনিতে লকডাউন বাড়ল আরও ৪ সপ্তাহ

আর্ন্তজাতিক ডেস্ক / ৮৬ জন দেখেছেন
আপডেট : July 28, 2021

অষ্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়।

এর কারণ হিসেবে কর্তৃপক্ষ করোনা সংক্রমণের উর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে। সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধি নিষেধ ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।

সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।

এদিকে দেশটিতে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।
অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।


অন্যান্য সংবাদ