মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিকিমে তুষারঝড়ে ৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

সিকিমের নাথুলায় তুষারঝড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১৫০ জন আটকা পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তুষারধসে ঠিক কতজন পর্যটকের মৃত্যু হয়েছে ও কতজন আটকা পড়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।

জানা যায়, গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার পথে পর্যটকবোঝাই গাড়ির ওপর দুপুর ১২টা ২০ মিনিটে তুষারধস নেমে আসে। এতে গাড়ির পর্যটকরা খাদের দিকে ছিটকে যান। এ ঘটনায় একাধিক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পর্যটকদের উদ্ধারে কাজ শুরু করেছে সিকিম সেনারা। সিকিম সেনাদের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে পুলিশ।


অন্যান্য সংবাদ