মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিউলে ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশেপাশের এলাকায়। এর প্রভাবে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।

দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ই আগস্ট) এই তথ্য সামনে এনেছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাতে সিউলের দক্ষিণ অংশে প্রতি ঘণ্টায় ১০০ মিমি এর বেশি বৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত সিউলে সর্বমোট ৪২০ মিলিমিটার বৃষ্টি হযেেছ। এছাড়া আজ সারাদিন আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে সেখানকার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা ও পাতাল রেল ডুবে গেছে। প্লাবিত হয়েছে বহু এলাকা।

সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজারস জানিয়েছে, সিউলে অন্তত পাঁচজন এবং পার্শ্ববর্তী গিয়াংগি প্রদেশে আরও তিনজন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন। আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্যায় ৭৪১টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০০ বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।


অন্যান্য সংবাদ