শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

রিপোর্টারের নাম : / ৭১ জন দেখেছেন
আপডেট : June 5, 2022
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৫ জুন) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলি সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সকালে রাজধানীর ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারে আসছিল। এ সময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের ওপরে উঠিয়ে দিলে দুমরে মুচরে যায়। এ সময় সাভার থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি গরু বোঝাই ট্রাক ওই বাসটির পিছনে ধাক্কা দেয় ও সাভার থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহীবাসও ওই বাসটি ও ট্রাককে ধাক্কা দেয়। এ সময় দুটি বাস ও ট্রাকের সব যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা পৌকশলী কাওছার রাব্বি, আরিফুজ্জামান ও পূজা সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই সবুর খাঁন।


অন্যান্য সংবাদ