মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

সর্ববৃহৎ পারমাণবিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

রাশিয়া ‘মিসাইল সিস্টেমসহ’ নানা ধরণের অস্ত্র মজুদ করা এবং ইউক্রেনের বিভিন্ন স্থানে গোলা নিক্ষেপের জন্য ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা ব্যবহার করছে। কিয়েভের পারমানবিক সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
ইউক্রেনের দক্ষিণ-পূবাঞ্চলে দনিপ্রো নদীর তীরে অবস্থিত জাপোরিঝিয়া পারমানবিক বিদ্যুৎ স্থাপনা রাশিয়ার ইউক্রেন অভিযানের শুরুর দিকেই মস্কোর দখলে আসে। তবে এই স্থাপনাটি এখনো ইউক্রেনের স্টাফরাই পরিচালনা করছে।
ইউক্রেনীয় পারমানবিক সংস্থার প্রেসিডেন্ট এনারগোয়াতম শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে বলেন, প্রায় ৫শ’ রুশ সেনা এই স্থাপনাটি নিয়ন্ত্রন করছে এবং এখানকার পরিস্থিতি ‘খুবই উত্তেজনাপূর্ণ।’
তিনি আরো বলেন, রুশ সেনারা এখানে মিসাইল সিস্টেমসহ নানা যন্ত্রপাতি আনছে। তারা ইতোমধ্যেই আশেপাশে গোলা নিক্ষেপ করেছে।


অন্যান্য সংবাদ