মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ৪০ জেলা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম : / ৭৯ জন দেখেছেন
আপডেট : June 24, 2021
সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ৪০ জেলা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৬৮ জনের। নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে। এদিকে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২১ শে জুন প্রকাশিত সর্বশেষ সপ্তাহের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৪০ জেলা বর্তমানে করোনা সংক্রমণের অত্যান্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে।

দেশের ৬৪ জেলায় এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা প্রতিটা দেশের ঝুঁকির তিনটি স্তর চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, খুলনা বিভাগের সব জেলাতেই সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয়টি খুব উচ্চ ঝুঁকিতে আছে, এবং বাকি দুটি উচ্চ ঝুঁকিতে রয়েছে।

অন্যদিকে চট্রগ্রামের ছয় জেলাও আছে অত্যন্ত ঝুঁকিতে, তিনটি জেলা রয়েছে উচ্চ ঝুঁকিতে এবং একটি জেলা মাঝারি ঝুঁকিতে।

খুব বেশি সংক্রমণের ঝুঁকিতে আছে দেশের, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর, রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট ও রাজবাড়ি।

দেশের রাজধানী ঢাকাসহ আরও দুটি জেলা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে বরিশালের তিনটি জেলা রয়েছে উচ্চ ঝুঁকিতে এবং বাকি তিনটি রয়েছে মাঝারি ঝুঁকিতে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগে সংক্রমণ এখনো তুলনামূলক কম বলে ওই প্রতিবেদনে বলা হয়।

গত বছর চীনের উহান থেকে সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। আর দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়।


অন্যান্য সংবাদ